ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৪ মার্চ ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে দুই উপ-পরিদর্শক (এসআই)-সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের নলসাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ (৩০) ও আমিনুর রহমান (৩৫), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮), মো. মনির হোসেন (৩৩) ও আনসার মনির হোসেন (৪৫)।

তাদেরকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে জিয়াউর রহমানের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক কবির হায়দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে ওই গ্রামে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে যান তারা। এ সময় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে গ্রামবাসী তাদের উপর হমালা চালায়।

থানা সূত্রে জানা গেছে, আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জরুরি সভায় করেছেন।

কালীগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক অভিযানে যায়। পরে ওখানে কিছু মাদক সেবনকারীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএস