মংলায় লাখ টাকার সুন্দরী কাঠ উদ্ধার
মংলার কাইনমারী খাল হতে ৩৫ সিএফটি সুন্দরী কাঠ উদ্ধার করেছে কোষ্ট গার্ড। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। রোববার এ সুন্দরী কাঠ উদ্ধার করে কোস্ট গার্ড।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের অপারেশন দল ঘটনাস্থলে পৌছালে চোরাকারবারীরা সুন্দরী কাঠ রেখে পালিয়ে যায়। আটককৃত সুন্দরী কাঠ ঢাংমারী ফরেস্ট অফিসে জমা দেওয়া হয়েছে ।
এ ঘটনার পর কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন অভিযান জোরদার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেঃ কমান্ডার এম আলাউদ্দিন নয়ন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী