ট্রলারসহ ১৩ জলদস্যু আটক : অপহৃত ৭ জনকে উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৩ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। একইসঙ্গে অপহৃত ৭ জনকেও উদ্ধার করা হয়েছে। রোববার রাতে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে গভীর সাগর থেকে দস্যুদের আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব-জোনের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার মো. ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরার ট্রলার লুট ও মাঝি-মাল্লাদের জিম্মি করে রাখার খবরে কোস্টগার্ডের একটি দল গভীর সাগরে অভিযান চালায়। এ সময় লুটের শিকার ট্রলারটি ধাওয়া দিয়ে ১৩ জলদস্যুকে আটক এবং জিম্মি ৭ জনকে উদ্ধার করা হয়।
এছাড়া দস্যুদের কাছ থেকে দুই রাউন্ড গুলি, ১০টি চাপাতি, ১০টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
সায়ীদ আলমগীর/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘তুই মালায়ন মানুষ, ধানের শীষে ভোট দিবি ক্যান’ বলে মারধরের অভিযোগ
- ২ ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ
- ৩ গণনার আগেই রেজাল্ট শিটে কর্মকর্তার স্বাক্ষর, কিছুই করার নেই ইউএনওর
- ৪ জীবনের শেষবেলায়ও ভোটকেন্দ্রে শ্রীমতি ও ফুলমতি
- ৫ যশোরে রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিল চুরি