ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে এসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৭ মার্চ ২০১৭

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের এক এসআই ও তিন পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ।

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ (৩০), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮) ও মনির হোসেন।

জানা গেছে, গত শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদের নেতৃত্বে ওই তিন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিষ্ট্রান পল্লীতে সাদা পোষাকে অভিযান চালায়। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে পুলিশের ৬ সদস্য ও ৯ গ্রামবাসী আহত হয়। এ ঘটনার দুইদিন পর সোমবার দুপুরে পুলিশের ওই এসআই ও ৩ পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, প্রশাসনিক কারণে ওই এসআই ও তিন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর