ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রাণভিক্ষা চাইলেন মুফতি হান্নান

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৭ মার্চ ২০১৭

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রাণভিক্ষা চেয়েছেন।

গাজীপুরের কাশিমপুরে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। তবে তার সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এখন পর্যন্ত প্রাণভিক্ষা চাননি। তার কাগজপত্র তৈরি করতে কিছু বিলম্ব হচ্ছে। তবে তিনিও লিখিতভাবে প্রাণভিক্ষা চাইবেন।

গত ২২ মার্চ রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয় ওই দুই জঙ্গি নেতাকে। ওইদিন দুপুরে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে জানান।

ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই দুই জঙ্গি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কনডেম সেলে বন্দি। অন্যজন দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

আরও পড়ুন