ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি জায়গায় দখলকৃত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। সরকারি কর্মকর্তাদের জন্য ১৫ তলা আবাসিক ভবন নির্মাণে গণপূর্ত বিভাগ এ উচ্ছেদ অভিযান চালায়।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌসের নেতৃত্বে গণপূর্ত বিভাগ আলীগঞ্জ এলাকার অবৈধভাবে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করে। এ সময় র্যাব, পুলিশ, গণপূর্ত বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, পূর্বের ঘোষণা অনুযায়ী অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার কারখানাসহ বিভিন্ন স্থাপনা র্যাব, পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ করা হয়।
ঘটনাস্থলে থাকা ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক শেখ সাদী বলেন, সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনাসহ পাথর ভাঙার কারখানা উচ্ছেদ করা হয়েছে।
মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী