ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত

প্রকাশিত: ০৫:০৫ এএম, ৩০ মার্চ ২০১৭

ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি কর্পোরেশনের দাক্ষিণখান এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। পুলিশের ধারণা ট্রেনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪২ বছর। পরণে নীল চেক লুঙ্গি ও জলপাই রঙের ফুলহাতা শার্ট রয়েছে।

টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকালে দাক্ষিণখান এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে সকাল ৬টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ওই কর্মকর্তা।

আব্দুর রহমান আরমান/এফএ/পিআর