ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাসচাপায় নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩৪ এএম, ৩০ মার্চ ২০১৭

গাজীপুরে বাসচাপায় লাকি আক্তার (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া তারগাছ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত লাকি বরিশালের বাবুগঞ্জ থানার বকশিচর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) বিনয় কুমার সরকার জানান, দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস লাকি আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

এরপর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রহমান আরমান/এআরএ/জেআইএম