মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় ট্রাক-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে চাপা পড়ে আবদুল করিম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ ৬ জন আহত হয়েছেন।
আহত তিন জনের অবস্থা আশংকাজন হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়ক উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল করিম উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত স্বাধীন মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সতিহাট থেকে ভ্যানযোগে রাত ৯টার দিকে আবদুল করিম বাড়ি ফিরছিলেন। পথ্যিমধ্যে সাতবাড়িয়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ফলে ভ্যানে থাকা কয়েকজন যাত্রী রাস্তায় পড়ে যায় এবং ভ্যানের নিচে চাপা পড়ে আবদুল করিম ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক