নারায়ণগঞ্জে ট্রলারডুবি : আরো ৬ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো ৬ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএ, কোস্টগার্ডসহ আরো কয়েক সংস্থার উদ্ধারকারী দল ৬ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, সাত্তার মিয়া (৪০), জোহরা বেগম (৭০), কাঞ্চন বেগম (৬৮), ও লামিয়া আক্তার (১২), রুবিনা (৩০), সাফিয়া (৪৫), জানু আক্তার (৩৫), জয়বুুন্নেছা (৬০), শান্তা আক্তার (৩২) ও বানু আক্তার (৪৫)।
সোনারগা থানা পুলিশের এসআই মাকসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কয়েকটি টিম সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার দুপুর দেড়টা পর্যন্ত ৫ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ট্রলারে থাকা একটি গরু উদ্ধার করা হয়।সন্ধ্যায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শাহাদাত হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী