গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন
ফাইল ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকায় বাড়ি ও শ্রমিক কলোনিতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গীর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণ আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, বাসন সড়ক এলাকায় মো. শরীফুল ইসলাম হাজীর টিন শেডের শ্রমিক কলোনিতে রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই কলোনির অন্যান্য কক্ষে ও তার বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে চারটি ও টঙ্গী স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির তিনটি কক্ষ, কলোনির অন্তত ৩০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
কলোনীর রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে