কালীগঞ্জে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কালীগঞ্জে প্রায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দিনব্যাপী অভিযান শেষে সন্ধ্যায় এ তথ্য জানান তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব।
কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম, মুনশুরপুর ও বালীগাঁও গ্রামে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা গেছে, পঞ্চমধাপে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার পাঁচটি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই এলাকার দড়িসোম, মুনশুরপুর ও বালীগাঁও গ্রামে সাড়ে তিন কিলোমিটার এলাকার প্রায় সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৬০টি রাইজারসহ দেড়শত ফুট পাইপ জব্দ করা হয়েছে।
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. নুজরুল ইসলাম, শাহ মো. এমদাদ, উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাদল প্রমুখ।
ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এর পরে যারা বৈধ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে।
আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু