কারখানার পানির ট্যাংকে পড়ে ছাত্রের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন কারখানার অরক্ষিত পানির ট্যাংকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে ন্যাশনাল ডেনিম কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ (৬) টেংরা গ্রামের নির্মাণ শ্রমিক আসাদুল ইসলামের ছেলে। পারভেজ স্থানীয় শেখ নসর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
বাবা আসাদুল জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশেই কারখানার অরক্ষিত ১৫ ফিট গভীর একটি ট্যাংকিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসাদুল অভিযোগ করে বলেন, তার ছেলে পানিতে পড়ে গেলেও উপস্থিত কারখানার ঠিকাদার ও তার লোকজন কাজ ফেলে পালিয়ে যায়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান জানান, কারখানার সীমানা প্রাচীর না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে দুর্ঘটনা এ ধরনের এড়াতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু