ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যানের শপথগ্রহণ

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল শপথগ্রহণ করেছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দীপক চত্রবত্তী, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান,কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বিপুল ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ুমকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২১ মার্চ সরকার ওই নির্বাচনের গেজেট প্রকাশ করে।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফে মৃত্যুর কারণে এ পদটি শূন্য হয়। এরপর থেকে উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ০১ ফেব্রুয়ারি এ শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৪ সালে ১৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বিপুল ভোটে আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মো. কামাল উদ্দিন/এমএএস/এমএস