ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশাহারা পরিবার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আফরিন (১৯) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। চারদিনেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সামিয়া পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকটাত্মীয়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় সামিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস এবং মাথায় ওড়না।

নিখোঁজ তরুণীর ভাই সালেকিন বলেন, ‘আমার বোন কোথায় আছে বা কী অবস্থায় আছে জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস