গাজীপুরে নকল ইলেকট্রনিক্স পণ্যের কারখানার সন্ধান
গাজীপুরের কালীগঞ্জে নকল ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেরুয়া ও জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা সিআইডি পুলিশ কারখানাটির সন্ধান পায়।
অভিযানে ছয়টি নামী-দামি ব্রান্ডের ভোল্টেজ স্টেবেলাইজার ও সরঞ্জাম জব্দ করা হয়। এসময় ওই নকল পণ্য তৈরির সঙ্গে জড়িত জ্যাকশন মাইকেল রোজারিও (২৭), তাপস চন্দ্র দাস (২৭) নামের দুইজনকে আটক করা হয়।
বুধবার দুপুরে সিআইডির গাজীপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়। এসময় সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, পরিদর্শক মো. আরজু মিয়া, পরিদর্শক মো. শহীদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা সিঅইডির সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিআইডির ইন্সপেক্টর মো. আরজু মিয়া ও শহীদ উল্লাহর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে প্রথমে কালীগঞ্জ উপজেলার বাসাইর জামালপুর বাজার এলাকায় নকল পণ্য (১৮টি স্ট্যাবিলাইজার) আনলোড করার সময় নলছাটা এলাকার মৃত নৃপেন চন্দ্র দাসের ছেলে তাপস চন্দ্র দাসকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্য মতে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে বেরুয়া এলাকার মাইকেল রোজারিওর বাড়িতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ি থেকে থেকে সিঙ্গার, এলজি, ওয়াল্টন, মারসেল, স্যামসাং ও যমুনা ব্রান্ডের বিপুল পরিমাণ নকল ভোল্টেজ স্ট্যাবেলাইজার, স্ট্যাবেলাইজার উৎপাদনের কাঁচামাল, খালি কার্টন, স্টিলের বডি কভার, ছকেট, সুইচ ওয়ারিং কাটা ইত্যাদি মামলাল জব্দ করা হয় এবং বেরুয়া এলাকার জন রোজারিওর ছেলে মাইকেল রোজারিওকে তার বাড়ি থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা ওইসব পণ্য তৈরি ও বাজারজাত করার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। আটকরা নকল সরঞ্জাম ও কাঁচামাল বাজার থেকে কিনে ওই বাড়িতে অবস্থান নিয়ে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ সংযোজন করে বিভিন্ন ব্রান্ডের পণ্য তৈরি ও বাজারজাত করে আসছে । তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু