কালিয়াকৈরে গণপিটুনিতে যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য ও অপর তিন গরুচোর আহত হয়েছেন। নিহত সাগরের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চরমোহরী এলাকায়।
আহতরা হলেন- কালিয়াকৈর থানা পুলিশের এসআই বকুল হোসেনসহ তিন পুলিশ সদস্য, গরু চোর ঢাকার দোহার থানার সানপাড়া এলাকার মানিক (৩৫), ময়মনসিংহের নান্দাইল থানার লক্ষ্মীরচর এলাকার মোজাম্মেল হক (২৫) ও ভোলা সদরের ইলিশা এলাকার মো. আশিক মিয়া (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে গাছবাড়ি এলাকার জঙ্গলের পাশে দুইটি গরু নিয়ে কয়েকজন যুবক অবস্থান করছিল। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা চোর চোর বলে চিৎকার শুরু করলে ওই যুবকরা গরু রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চার যুবককে ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত গাড়িতে আগুন দেয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার এবং গাড়িটি রক্ষা করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ বাধে। এতে এসআই বকুল হোসেনসহ স্থানীয় কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ওই চোরদের গণপিটুনি ও তাদের ব্যবহৃত গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার সময় তাদের উদ্ধার ও গাড়ি রক্ষা করতে গেলে গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে। এতে এসআই বকুলসহ তিন পুলিশ আহত হন।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু