নেতাকার্মীদের জনসেবামূলক কাজ বেশি বেশি করতে হবে
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত থেকে দলের প্রতি নিবেদিত হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, জনসেবামূলক কাজ বেশি বেশি করতে হবে। সাধারণ মানুষ যাতে আওয়ামী লীগের প্রতি, দলের নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে পারে সে ধরনের কাজ করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহামদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কামাল উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
- ২ এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো
- ৩ বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ
- ৪ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু