কালীগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের কালীগঞ্জে বাস চাপায় রনি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও রিফাত (১৬) নামের আরও একজন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ১১টায় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের শ্রমিক কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।
প্রত্যেক্ষদর্শীরা জানান, রাতে নরসিংদী থেকে টঙ্গীগামী একটি বাস (মোমেন শাহী ব-১২৭) কালীগঞ্জগামী একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-হ-৪৯৩১৫৮) শ্রমিক কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে রনি ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত রিফাতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমেদ জানান, রনিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং রিফাতের চিকিৎসা চলছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, ঘটনার পর টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
আব্দুর রহমান আরমান/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না