কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় আলফাজ উদ্দিন (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলফাজ উদ্দিন কুষ্টিয়ার খোকসা থানার আমড়াবাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে। তিনি গাজীপুরের একটি কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
কোনাবাড়ি-সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের দিকে যাওয়ার পথে মৌচাক এলাকায় একই রুটের একটি ট্রাক আলফাজ উদ্দিনের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছে।
আমিনুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না