টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চেকপোস্টে ৫৬ ভরি ওজনের চারটি স্বর্ণের বারসহ সামশু মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে তাকে আটক করা হয়।
আটক সামশু মিয়া টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, রোববার দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী স্পেশাল মিনিবাসের (জ-১১-০১৮৯) যাত্রী সামশু মিয়ার ওপর সন্দেহ হলে তাকে তল্লাশি করে বিজিবি। এ সময় তার কাছ থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি