৩ সন্তান হত্যায় বাবার মৃত্যুদণ্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে বাবা আব্দুল গণিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন। এ সময় মামলার একমাত্র আসামি আব্দুল গণি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট দিলীপ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ মে রাত ৩টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১ নং ঘোনার চৌধুরী পাড়ায় বাবার হাতে তিন শিশু সন্তান হত্যার মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আয়েশা সিদ্দিকা চম্পা, শিরো জান্নাত শিউলি এবং তহুরা জান্নাত বেলী।
আব্দুল গণি পেশায় দিনমজুর ছিলেন। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এ হত্যাকাণ্ড ঘটান বলে জানান স্থানীয়রা।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর