এসআইয়ের পিস্তল চুরি, সাময়িক বরখাস্ত
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের এসআই সুমনের পিস্তল চুরির ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাসেল শেখকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া থানার এসআই সুমন কাপাসিয়া পোস্ট অফিস সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন। রোববার সকালে তিনি বাসা তালাবদ্ধ করে বের হন। রাতে ফিরে দেখেন তার বাসায় চুরি হয়েছে। চোর তার পিস্তল, ২৪ রাউন্ড গুলি, নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত জানান, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) রাসেল শেখকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না