গাজীপুরে ট্রাক উল্টে নিহত ২
গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে এক জন নারী। তার নাম আলকিমা (৫০)। তিনি স্থানীয় ঝাঝর এলাকার বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, বিকেল ৫টার দিকে টাঙ্গাইলগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ঝাঝর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাবার হোটেলে গিয়ে পড়ে যায়। এতে ট্রাক ও সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে হোটেলে থাকা ওই দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না