ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে তিতাস গ্যাসের দেড় হাজার সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাসের প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দিনব্যাপী অভিযান শেষে বিকেলে এ তথ্য জানান তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব। কালীগঞ্জ উপজেলার ৮টি পয়েন্টের এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, সপ্তম ধাপে সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৮টি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে ওই পয়েন্টে দক্ষিণ ভাদার্ত্তী, উত্তরসোম ও টিউরি গ্রামের ৭ কিলোমিটার এলাকার প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় ১২০টি রাইজার, ৪টি বাল্পসহ ২০০ ফুট পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাউর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী রিদওয়ানুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. নুজরুল ইসলাম, শাহ মো. এমদাদ, উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাদল, টেকনিশিয়ান মো. মমতাজ উদ্দিন প্রমুখ।

ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের এটি একটি চলমান প্রক্রিয়া। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এর পরে বৈধ লাইন থেকে যারা অবৈধ সংযোগ নিয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস