বড় সরদার বাড়ির সংস্কার কাজে সন্তোষ
বিশ লাখ ডলার ব্যয়ে নারায়ণগঞ্জের সোনারাগাঁওয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়ির প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনতে সংস্কার কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ১৫টি দেশের রাষ্ট্রদূত ও তাদের স্ত্রীরা।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও যাদুঘর হিসেবে পরিচিত) ঐতিহাসিক বড় সরদার বাড়ির রেস্টোরেশন কাজ পরিদর্শন করেন।
রাষ্ট্রদূতদের পরিদর্শন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কোরিয়া ইপিজেড এর চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত জাহাঙ্গীর সা`দাত এ আলোচনা সভার আয়োজন করেন। রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কারু ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ।
রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি ওন ওয়াং, ফ্রান্সের রাষ্ট্রদূত সফি আবব্রেট , ডেনামার্কের রাষ্ট্রদূত এইচ ই হেনী ফোগ ইসকাযেয়ার, ইউরোপিয়ান রাষ্ট্রদূত পাইরি মায়াওডন, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ভূটানের রাষ্ট্রদূত প্রেমা ছুডেন, মালয়েশিয়ার হাইকমিশনার নরনিল ওথমেন, কানাডিয়ান হাইকমিশনার বেনিয়েট পাইরি লারামি, রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত অ্যালেকজেন্ডার এ নিকোলিভ, মিশর প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মাহমুদ মিয়া মোহাম্মেদ, জাপান দূতাবাসের উপ-মিশন প্রধান তাকসি মাটসোনাগা, সিঙ্গাপুরের কনস্যুলেট ডেরিয়াল লও কনসুল প্রজাতন্ত্রী কোরিয়ার কনস্যুলার হুয়াং জো কিম, নোরল্যান্ডের সিডিএ মার্টিন ভেন হুগস্ট্রেটেন্ট, ইন্দোনেশিয়ান দূতাবাসের দ্বিতীয় সচিব ফিট্রি প্রেগান্তিএবং সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার খ-অঞ্চল মোখলেছুর রহমান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে