সাতক্ষীরায় মদ ও ফেনসিডিল আটক
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২০ বোতল মদ ও ৯৪ বোতল ফেনসিডিলসহ দুই লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। রোববার সকালে সীমান্তের নটির জঙ্গল ও চারাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার হায়দার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নটির জঙ্গল এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৯৪ বোতল ফেনসিডিল ও ২০ বোতল এমবস মদ ফেলে পালিয়ে যায় । এরপর চারাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১শ ২০ কেজি জিরা ,৭শ ৫০ পিচ কবজা, ৫০পিচ সাইকেলের মাটগার্ড উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ লাখ টাকা।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমি কম দেওয়ার অভিযোগ তুলে বাবার কবর ভাঙচুর করলেন ছেলে
- ২ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ৩ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৪ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৫ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত