ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
নারায়ণগঞ্জের ফতুল্লয় রপ্তানীমুখী প্রতিষ্ঠান জব্বার ফ্যাশন নামক গার্মেন্টের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত নারী শ্রমিক গুলিবিদ্ধসহ ৩০জন আহত হয়েছে। রোববার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, মরিয়ম, রুজিনা, রেহানা, পারভিন, শিউলী, রেখা ও মুনি।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা শাখার সভাপতি এমএ শাহীন জানান, মাসের বেতন না দিয়ে ১৬ এপ্রিল হঠাৎ করেই কারখানার মূল ফটকে তালাবদ্ধ করে জব্বার ফ্যাশনের মালিক আত্মগোপন করেন। এতে শ্রমিকরা বিক্ষোভ করলে ওই দিনই মালিক পক্ষ থেকে বলা হয় ২৬ এপ্রিল (রোববার) গার্মেন্ট খুলে দিয়ে শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে। এতে মালিক পক্ষের নির্ধারিত দিন রোববার সকাল ৮টা থেকে গার্মেন্টের সামনে অবস্থান নেয় শ্রমিকরা। সকাল ৯টায় গার্মেন্টে মালিক পক্ষের কেউ না এসে পুলিশ পাঠায়। শ্রমিকরা গার্মেন্টের সামনে নিরব অবস্থান করলেও পুলিশ তাদের চলে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ এলোপাথারী গুলি ছুঁড়লে আহতের এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ নারী শ্রমিককে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া লাঠিচার্জে আরও আহত হয়েছে যাদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সোহাগ জানান, গুলিদ্ধিসহ আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জহির জানান, শ্রমিকরা পুলিশ দেখে উত্তেজিত হয়ে উঠে এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পরিস্থিতি শান্ত রাখতে ১০ রাউন্ড শর্টগ্যানের গুলি ছোড়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
এএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে