রূপগঞ্জে ডাকাত সন্দেহে আটক ৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার গোলাকান্দাইল এলাকার জমির আলীর ছেলে মনু, সিরাজুল সিকদারের ছেলে পারভেজ সিকদার, আয়নাল সিকদারের ছেলে জনি সিকদার, মজিবুর সিকদারের ছেলে অনিক সিকদার, ছালামের ছেলে সোহেল রানা, কামাল হোসেনের ছেলে সাব্বির হোসেন, আবু শাহিদের ছেলে আজিজুল হাকিম, খলিলুর রহমানের ছেলে সেলিম মিয়া, বড়ালু এলাকার ছলিম উদ্দিনের ছেলে ফারুক ওরফে কিলার ফারুক।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল হক জানান, ভোরে একদল ডাকাত হোড়গাঁও এলাকায় প্রবেশ করেছে বলে এলাকাবাসী চিৎকার শুরু করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় ওই ৯ জনকে ডাকাত সন্দেহে আটক করা হয়। আটকদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মীর আব্দুল আলীম/আরএআর/পিআর