পেট্রাপোল চেকপোস্টে ২ লাখ হুন্ডির টাকাসহ আটক ১
বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ২ লাখ বাংলাদেশি হুন্ডির টাকা পাচারের সময় মঞ্জুরুল নামে এক সিএন্ডএফ কর্মচারিকে আটক করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা। রোববার বেলা ৩টার দিকে ভারতের প্রবেশদ্বার পেট্রাপোল গেট থেকে তাকে আটক করা হয়।
আটক মঞ্জুরুল বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মইনুদ্দিন সর্দারের ছেলে ও বেনাপোলের ‘প্যারেন্টস ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার’ নামের একটি সিএন্ডএফ এজেন্টের কর্মচারি।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টের একজন প্রতিনিধি জাগো নিউজকে জানান, কাস্টমসের কার্ড নিয়ে আমদানি-রফতানি কাজের জন্য মঞ্জুরুল পেট্রাপোল চেকপোস্টে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাকে প্রধান প্রবেশদ্বার থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বনগাঁও থানায় সোপর্দ করা হবে বলে জানা যায়।
২৬ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আয়ূব আলী জানান, বাংলাদেশের এক সিএন্ডএফ কর্মচারি ২ লাখ টাকাসহ ভারতীয় চেকপোস্টে আটক হয়েছে বলে শুনেছি। বিস্তারিত আর কিছু জানতে পারিনি। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি।
এমজেড/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তিনদিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে
- ২ মার্কেটের বিদুৎ বিচ্ছিন্ন: মহাসড়ক অবরোধে ব্যবসায়ীরা
- ৩ চাহিদা মতো তেল না পেয়ে পাম্প কর্মচারীদের মারধর করলেন ছাত্রদল নেতারা
- ৪ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ৫ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩