গাজীপুরে কারখানায় আগুন : দগ্ধ ৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড নামের একটি কারখানায় সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, সকাল সোয়া ৬টার দিকে পাশের লাকড়ির চুলা থেকে কারখানার গ্যাসের কম্প্রেসার রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তাদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইন্টার স্টপ এ্যাপরেলন্স কারখানার কর্মী হারুন অর রশিদ জানান, আগে ওই কারখানার নাম ছিল এ্যাপেক্স টেরি টাওয়েল লিমিটেড। বর্তমানে কারখানাটির নাম মেসার্স আগামী ওয়াশিং লিমিটেড। আগুনে দুলাল (২৫), আওয়ালসহ (৩০) ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এসএস/পিআর