ঝিনাইদহের ‘জঙ্গি আস্তানায়’ বৃষ্টি থামলেই অভিযান
ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের সন্দেহভাজন জঙ্গি আস্তানা এখনও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে মাইকিং করে এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঝিনাইদহে পৌঁছেছে। কিন্তু বৃষ্টির কারণে অভিযান একটু দেরি হচ্ছে। বৃষ্টি ছাড়ালে অভিযান শুরু করা হবে।
ধারণা করা হচ্ছে ঘরের ভিতর বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ, বোম, অস্ত্র ও গুলি থাকতে পারে বলে। কাউন্টার টেরোরিজম এর ২টি ইউনিট, র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছে।
এদিকে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে বাড়ির বাইরে কাউকে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নাসিম আনসারি/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি