হাওরের পানিতে তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি
হাওরের পানিতে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ মেলেনি। প্রাথমিক পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন আনবিক শক্তি কমিশন প্রতিনিধি দল।
তারা জানিয়েছেন, ঢাকায় আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রোববার সকালে সুনামগঞ্জের দেখার হাওরের পানি পরীক্ষা শেষে এ তথ্য দিয়েছেন প্রতিনিধি দলের প্রধান ড. দিলীপ কুমার সাহা।
তারা দেখার হাওরে পানিতে নেমে দীর্ঘক্ষণ তেজস্ক্রিয়তা পরীক্ষা করেন। শেষে ড. দিলীপ কুমার সাহা সাংবাদিকদের জানান, দেখার হাওরের পানিতে তেজস্ক্রিয়তার কোনো প্রমাণ মেলেনি। পরিবেশে স্বাভাবিকভাবে ০.২০ মাত্রার তেজস্ক্রিয়তা থাকে সেক্ষেত্রে হাওরে রয়েছে ০.১০ যা প্রায় অর্ধেক।
আণবিক শক্তি কমিশনের সদস্য ড. দিলীপ কুমার সাহার নেতৃত্বে থাকা এ দলের অন্যান্য দুই সদস্য হলেন, ড. বিলকিস আরা বেগম এবং কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীস পাল।
এছাড়া শনিবার হাওরের পানি পরীক্ষা-নিরীক্ষা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তারা পানিতে ইউরেনিয়ামের উপস্থিতির বিষয়টি নাকচ করেছেন।
রাজু আহমেদ রমজান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা