ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাজ্জাক নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সালেনগর এলাকার ফজল মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সাইনবোর্ড এলাকার পুলিশের চেকপোস্টে দায়িত্ব থাকা এসআই মাসুদ রানা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত