অষ্টম শ্রেণির ছাত্রীকে আটক রেখে ধর্ষণ
সিদ্ধিরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে পুলিশ হাবিব হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার হাসু মিয়ার ভাড়াবাড়ি থেকে বৃহস্পতিবার সকালে হাবিবকে গ্রেফতার করে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
হাবিব হোসেন ঢাকার কোতোয়ালীর মানিকনগর এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার হাসুর বাড়ির ভাড়াটিয়া।
স্কুল ছাত্রীর বাবার দায়ের করা মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সরাফত উল্লাহ জাগো নিউজকে জানান, স্কুল ছাত্রী সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকাতে বসবাস করেন। ২৭ এপ্রিল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় হাবিব হোসেনসহ আরো কয়েকজন মিলে তুলে নিয়ে যান ওই ছাত্রীকে। পরে তাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন তারা।
বৃহস্পতিবার সকালে হাবিব হোসেনকে গ্রেফতার করা হয়।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন দুজনই
- ২ স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস
- ৩ জুডিসিয়াল সার্ভিস ছেড়ে রাজনীতিতে এসে প্রথমবারেই মন্ত্রী দীপেন দেওয়ান
- ৪ স্মৃতিসৌধ যাচ্ছেন প্রধানমন্ত্রী-মন্ত্রীরা, নিরাপত্তার চাদরে পুরো এলাকা
- ৫ ঝালকাঠিতে বিএনপি নেতা চপল কারাগারে