সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি লরিচাপায় নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা লরিচালক ও হেলপারকে আটক করে। রাত সাড়ে ৮টা পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি পাম্পের সামনে অজ্ঞাত এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় ঢাকাগামী লরিচাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহাদাত হোসেন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত