পাঁচবিবিতে ধর্ষক সুইটের বিচার দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী লাকি আক্তারকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।
শনিবার দুপুরে আটাপাড়া রেলগেট এলাকায় ধর্ষক সুইট-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য আফজাল হোসেন আঙ্গুর, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র ও স্থানীয় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। সমাবেশে বক্তারা স্কুল শিক্ষার্থী লাকির ওপর যৌন হয়রানির মূল হোতা বখাটে সুইটের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
২৩ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে সুইট লাকি আক্তারকে ফুসলিয়ে জয়পুরহাটের একটি বাড়িতে নিয়ে যান। এ সময় চেতনানাশক ওষুধ খাইয়ে লাকিকে ধর্ষণ করে ওই বখাটে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে পুলিশ ওই রাতেই তাকে গ্রেফতার করে।
রাশেদুজ্জামান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা