ফতুল্লায় মাদকসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের নেতৃত্বে ফতুল্লার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন, ভোলাইল স্কুল সংলগ্ন এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মো. মহিউদ্দিন ওরোফে লাদেন (৫৫), পশ্চিম দেওভোগ প্রধান বাড়ীর এবাদুল হোসেনের ছেলে মো. আফজাল হোসেন (৩৬), শহরের শহিদনগর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩২)। তাদের কাছ থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপর আরেকটি অভিযানে ৩শ পিস ইয়াবাসহ পশ্চিম ভোলাইলের আহম্মেদ আলীর ছেলে খোকন (২৮) ও আনোয়ার হোসেনের ছেলে মামুন ওরোফে লাদেন মামুনকে (২৮) গ্রেফতার করে।
এছাড়া ১৫০ পিস ইয়াবাসহ পশ্চিম দেওভোগ তাতিপাড়ার মৃত কবির হোসেনের ছেলে জাকির হোসেন (১৯) ও মৃত শাহিনুর রহমানের ছেলে নাজমুল হাসান ওরোফে নাবিলকে (২০) গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন অভিযান ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আলাদাভাবে মাদক আইনে মামলা দায়ের করা হয়।
শাহাদাত হোসেন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত