বাবা-মেয়ের আত্মহত্যা : ৪ সদস্যের তদন্ত কমিটি
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে বুধবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে এই কমিটির প্রধান করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেড কোয়াটার্স) সাদিরা, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ) আকতারুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা-গাজীপুর) মো. সোলাইমান। তদন্ত কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, শ্রীপুর উপজেলার কর্ণপুর ভিটিপাড়া গ্রামের বাসিন্দা হযরত আলী (৪৫) তার মেয়ে আয়েশাকে (৮) নিয়ে শনিবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
তার স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, জমি দখল ও মেয়েকে ধর্ষণচেষ্টার বিচার না পাওয়ায় তার স্বামী মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন।
এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি