ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৫ মে ২০১৭

যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বায়সা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে ইউনুস আলী (৪০) ও একই উপজেলার বায়সা গ্রামের তাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৬)।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুটি গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন ইউনুস আলী। এ সময় বজ্রপাতে দুটি গরুসহ ইউনুস আলী ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, সকালে জসিম বাড়ি থেকে শশা আনতে মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিলন রহমান/আরএআর/পিআর