ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে ট্রাক চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৩ মে ২০১৫

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার তারুটিয়ায় ট্রাক চাপায় আমজাদ হোসেন মাস্টার (৫০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালী বিএলএস উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

স্থানীয়রা জানান, আমজাদ হোসেন মোটর সাইকেলযোগে সখীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এমজেড/আরআই