ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি : চুমকি

প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৭ মে ২০১৭

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি সব সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তারা ক্ষমতায় থাকতে তাদের স্বপ্ন ছিল হাওয়া ভবন আর খোয়াব ভবন তৈরি করা। আর এখন নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা।

রোববার বিকেলে কালীগঞ্জ এলাকার মিরের বাজার মুত্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আহ্সান উল্লাহ মাস্টার এমপির ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা মিলাদ মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জনগণের চাহিদা মিটিয়ে তিনি প্রমাণ করে গেছেন তিনি জাতির জনক। আর বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার প্রমাণ করেছেন সত্যিকারের জননেতা তিনি।

সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী হোসেন।

টঙ্গী নিউ মেঘনা টেক্সটাইল মিলের চেয়ারম্যান জাহিদ আল-মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর বজলুর রহমান বাছির, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, আমজাদ হোসেন মোল্লা, আলমগীর হোসেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, মোমেন মিয়াসহ গাজীপুর মহানগর, জেলা, সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর