যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের শার্শায় পুকুরের পানিতে ডুবে সৌহার্দ্য (৩) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌহার্দ্য শার্শার পন্ডিতপুর গ্রামের সোহেল রানার ছেলে ও আফরোজা একই উপজেলার আমবটতলা ইসলামপুর গ্রামের আহম্মদ আলী মেয়ে। শিশুরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দুই শিশু দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক পর্যায়ে বাড়ির সকলের অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে যায় তারা। স্বজনরা তাদেরকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজা শুরু করেন। এর কিছু সময় পরে পুকুরের পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিলন রহমান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শতবর্ষী সিলেট-আখাউড়া রেলপথে দুর্ভোগ যেন নিত্যসঙ্গী
- ২ তেল কালোবাজারি-মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী
- ৩ অন্যের মৎস্য খামারের মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- ৪ ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
- ৫ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী