ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পোকখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৪ মে ২০১৭

কক্সবাজার সদরের পোকখালীতে পুকুরে ডুবে মারা গেছে এক শিশু। রোববার সকাল ৭টার দিকে ইউনিয়নের পূর্ব নাইক্ষ্যংদিয়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম আবদুল্লাহ (২)। সে একই এলাকার দিনমজুর ফকির মোহাম্মদের ছেলে।

পোকখালী ইউপির স্থানীয় সদস্য মোহাম্মদ আলম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নজরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি ওই এলাকায় পুকুরে ডুবে বেশ কিছু শিশু মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবারের বড়দের দায়িত্বহীনতাই এ ঘটনার জন্য দায়ী।

সায়ীদ আলমগীর/এএম/পিআর