ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিমন্ত্রী শরীফুল আলম

কৃষকদের প্রণোদনা কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

কৃষকদের জন্য সরকারের দেওয়া প্রণোদনা কার্যক্রম কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। তিনি বলেছেন, এসব প্রণোদনা প্রকৃত কৃষকরাই যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি

তিনি বলেন, এক সময় পাট ছিল দেশের ‘সোনালী আঁশ’ হিসেবে পরিচিত এবং জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তবে সময়ের ব্যবধানে এ খাত কিছুটা পিছিয়ে পড়েছে। পাট খাতকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৯০০’ কৃষকের মাঝে ১ কেজি করে তোষা পাট বীজ দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/কেএইচকে/এএসএম