১৩ মাস কারাভোগের পর ভারতে ফিরলেন শিশুসহ দুই নারী
দীর্ঘ ১৩ মাস দিনাজপুর জেলা কারাগারে আটক থাকার পর নিজ দেশ ভারতে ফিরে গেলেন শিশুসহ দুই নারী। মঙ্গলবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশ।
এরা হলেন- ভারতের মালদা জেলার বামনগোলা থানার মাদীপুকুর গ্রামের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো, তার শিশু ছেলে সুব্রত মাহাতো এবং শাশুড়ি পূর্ণিমা মাহাতো।
হিলি অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, গত বছরের ৩১ মার্চ আটকরা অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি তাদের আটক করে মামলা দেয়। পরে আদালত শিশু সুব্রতকে তার মায়ের সঙ্গে থাকার নির্দেশ দিয়ে তাদের দুইজনকে সাজা দেন। আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ মাস পর তারা ভারতে ফিরে গেল।
এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু