আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে জঙ্গিদের
নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুবাই প্রবাসী মইন উদ্দীনের বাড়িটি এখনও ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার সকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহামুদ জানান, বাড়ির ভেতরে জঙ্গি সন্দেহে আটকদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদেরও (জঙ্গিদের) পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হবে। জঙ্গিরা যদি চায় তাহলে তাদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হবে।
এদিকে ওই বাড়ির আশপাশের সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বাড়িটির ৫০০ গজ এলাকা পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে র্যাবের পাশাপাশি এনএসআই, ডিজিএফআই, জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিক থেকে নরসিংদীর গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুবাই প্রবাসী মইন উদ্দীনের বাড়িটি ঘিরে রাখে র্যাব-১১ এর একটি দল।
র্যাবের একটি সূত্র জানায়, বাড়িটিতে নব্য জেএমবির পাঁচ-ছয়জন সদস্য নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
সঞ্জিত সাহা/এফএএমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা