রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. শাহীন মোল্লা (২২) ও মো. নাঈম মিয়া (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রি করার সময় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার কামসাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন মোল্লা কামসাইর এলাকার মো. আলম মিয়ার ছেলে ও ও নাঈম মিয়া মো. বিল্লাল হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবজেল জানান, শাহীন মোল্লা ও নাঈম মিয়া দীর্ঘদিন ধরে কামসাইরসহ তার আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল।
শনিবার সকালে কামসাইর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি করার সময় শাহীন মোল্লা ও নাঈম মিয়াকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মীর আব্দুল আলীম/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ২ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৩ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ
- ৪ ৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করেছে
- ৫ মিরসরাইয়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ