ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিকরগাছায় ‘পরকীয়ার’ জেরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২১ মে ২০১৭

যশোরের ঝিকরগাছায় উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ হোসেনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ফিরোজ হোসেন উপজেলার বারবাকপুর প্রাইমারি স্কুলপাড়ার হেমায়েত হোসেনের ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, উপজেলার বারবাকপুর প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা ফিরোজ হোসেনের মরদেহ প্রতিবেশী পারুল বেগমের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

ওসি আরও জানান, প্রতিবেশী পারুল বেগমের সঙ্গে ফিরোজের পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ জন্য পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মিলন রহমান/এসআর