জয়পুরহাটে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা
জয়পুরহাটে শিক্ষার গুণগত মানোন্নয়নে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালা উপলক্ষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ, জয়পুরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার তাহের আলী, মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, জয়পুরহাট সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন, জয়পুরহাট সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
শিক্ষার গুণগত মানোন্নয়নে আকর্ষনীয় পাঠদানসহ শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের উপরে বক্তরা গুরুত্বরোপ করেন।
রাশেদুজ্জামান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি